পিতা-মাতার মনে সুভা সর্বদাই জাগরূক ছিল কেন?

সুভা বাকপ্রতিবন্ধী হওয়ায় তার ভবিষ্যত পরিণতি চিন্তায় পিতা-মাতার মনে সে সর্বদা জাগরূক ছিল।বাকপ্রতিবন্ধী হওয়ায় সুভা নিজেকে বিধাতার অভিশাপ বলে মনে করত। সুভার ভবিষ্যতের কথা ভেবে তার বাবা-মা শঙ্কিত থাকতেন। মা সুভাকে গর্ভের কলঙ্ক মনে করতেন। সুভার এই প্রতিবন্ধকতার কারণে সর্বদাই সে তার পিতা-মাতার মনে অস্বস্তি হিসেবে জাগরূক ছিল।

কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না কেন? ব্যাখ্যা কর

মানুষের মনের ভাবের খেলা চোখের মাধ্যমে স্বাভাবিকভাবেই প্রকাশিত হয় বলেই কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না।কথা বলে আমরা যে ভাবের প্রকাশ করি, তা অনেকটাই শব্দের মাধ্যমে অনুবাদ বা তর্জমা করতে হয়। কিন্তু চোখের মাধ্যমে আমরা যে ভাবের জগৎ অনুভব করি, তা কোনো শব্দে অনুবাদ করতে হয় না। প্রাকৃতিকভাবেই তা ভাব প্রকাশক হয়ে ওঠে। ফলে … Read more

বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় – বলতে কী বোঝানো হয়েছে?

জ্ঞান বা বিদ্যা গ্রহণসাপেক্ষ বিধায় ‘বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়।’‘বই পড়া’ প্রবন্ধে লেখক জ্ঞান বা বিদ্যার সাধনা সম্পর্কে মতামত ব্যক্ত করেছেন। আমাদের সমাজে একটি ধারণা আছে যে, বিদ্যার সাধনা গুরুর উপর নির্ভর করে। কিন্তু লেখক এ মতের বিরোধী। কেননা, তিনি মনে করেন জ্ঞান বা বিদ্যা গ্রহণসাপেক্ষ। ফলে জ্ঞানের সাধনায় গুরু বা শিক্ষক পথপ্রদর্শক … Read more

সাহিত্যচর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান কেন?

সাহিত্যচর্চার ফল হাতে হাতে নগদ পাওয়া যায় না বলে অনেকেই সাহিত্যচর্চার সুফল সম্বন্ধে সন্দিহান। ‘বই পড়া’ প্রবন্ধে প্রাবন্ধিক জ্ঞানভান্ডার সমৃদ্ধ করতে সাহিত্যচর্চার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। মানুষের মনকে সমৃদ্ধ করতে সাহিত্যচর্চার ভূমিকা রয়েছে। বাস্তব অর্থে সাহিত্যচর্চার মাধ্যমে আমাদের জ্ঞানের প্রসার ঘটলেও সরাসরি ধনসম্পদ বৃদ্ধিতে এটি ভূমিকা রাখে না। বস্তুবাদী জীবনে সাহিত্য তাই কাজে আসে না … Read more

দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার হয় না – কেন? বলা হয়েছে?

দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, কিন্তু আত্মার হয় না। – উক্তিটি করার কারণ হলো ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের আত্মিক মৃত্যুর ব্যাপারটি লোকচক্ষুর অন্তরালেই থেকে যায়।আমাদের স্কুল-কলেজের প্রচলিত শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায় না বরং তাদের আত্মশক্তি অর্জনের পথ রুদ্ধ হয়। মুখস্থনির্ভর এই শিক্ষাপদ্ধতিতে মনের দাবি মেটে না, ফলে আত্মার অপমৃত্যু ঘটে। দেহের মৃত্যুর হিসাব … Read more

পেশাদারদের মহাভ্রান্তি বলতে কী বোঝানো হয়েছে?

সাহিত্যপাঠে নগদ কোনো লাভ নেই বলে পেশারদাররা পেশা-বহির্ভূত কোনো বই কিনতে রাজি নন, এটিকে মহাভ্রান্তি হিসেবে উল্লেখ করেছেন।‘বই পড়া’ প্রবন্ধে প্রাবন্ধিক জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করতে সাহিত্যচর্চার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। মানবমনকে সমৃদ্ধ করতে সাহিত্যচর্চার ভূমিকা রয়েছে। বাস্তব অর্থে সাহিত্যচর্চার মাধ্যমে আমাদের জ্ঞানের প্রসার ঘটলেও সরাসরি ধনসম্পদ বৃদ্ধিতে এটি ভূমিকা রাখে না।পেশাদাররা তাই সাহিত্যচর্চার চেয়ে পেশাসংক্রান্ত … Read more

সাহিত্যচর্চার জন্য লাইব্রেরির প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর

স্বাচ্ছন্দ্যের সঙ্গে বৃহৎ পরিসরে সাহিত্যচর্চার জন্য লাইব্রেরির প্রয়োজনীয়তা অপরিহার্য।জাতির মানসিক বিকাশ ও জ্ঞান বৃদ্ধির জন্য বই পড়ার গুরুত্ব অপরিসীম। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। যথার্থ শিক্ষিত হতে হলে মানসিক বিকাশ দরকার। আর তার জন্য প্রয়োজন অনেক বেশি বই পড়া। লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। দেশ-বিদেশের বিভিন্ন দুর্লভ বইও লাইব্রেরিতে পাওয়া যায় বলে সাহিত্যচর্চা বা বই … Read more

error: Content is protected !!